কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোহাম্মদ ইসমাইল (৩৬)নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকাল পাঁচটার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ইস্ট) ডি-১ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইসমাইল (৩৬) ওই ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।
তিনি জানান, আড্ডা দেওয়ার সময় ৮-১০ জন অজ্ঞাত সন্ত্রাসী আকস্মিক ইসমাইলের পেটে, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চিৎকার শুনতে পেয়ে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
১ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে