কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

কউকের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন

জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ শহরের বিভিন্ন স্থানে নারিকেল,জলপাই, জাম, বেল, জাম্বুরা, আম, কাঠাল,জামরুল,লিচু সহ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সোমবার ( ৮ জুলাই) জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এ কর্মসূচি পালন করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।


কউকের চেয়ারম্যান কমোডর নুরুল আবছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কউক সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে এসেছে, এবং আমরা এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করতে চাই।"


কউক চেয়ারম্যান আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা,ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং অতি গরমের হাত থেকে রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কউকের নির্বাহী প্রকৌশলী, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। 


হিমছড়ি, দরিয়ানগর,খুরুশকুল,নতুন ব্রীজ সংলগ্ন স্থান,মহেশখালী সহ শহরের বিভিন্ন স্কুল- কলেজ প্রাঙগনে বৃক্ষরোপন কর্মসূচি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।


কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন সড়ক, বিদ্যালয় প্রাঙ্গণ এবং পার্কে নানা প্রজাতির চারা রোপণ করা হয়। এ ছাড়াও, স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও আয়োজন করা হয়েছে।


এই বৃক্ষরোপণ সপ্তাহের মাধ্যমে কউক কক্সবাজারকে আরও সবুজ এবং পরিবেশবান্ধব শহরে পরিণত করার প্রত্যাশা করছে। সপ্তাহব্যাপী চলমান এই কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর