কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু মাফি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মিফতাহুল ইসলাম মাফি (১২) নামে এক হিফজ শিক্ষার্থী।


শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নিজ বাড়ির পুকুর থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।


পেকুয়া সদর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক শিশু মাফির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


মৃত শিশু একই ইউপি নন্দীর পাড়া গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর সদস্য লিয়াকত আলীর ছেলে ও একটি হিফজখানার নাজারা অধ্যায়নরত শিক্ষার্থী।


শিশুর চাচাতো ভাই মোহাম্মদ শামিম জানান, দুপুরে পরিবারের সবার অগোচরে বাড়িতে রক্ষিত মাছ ধরার জাল নিয়ে পুকুরে চলে যায়।


অনেকক্ষণ সময় তাকে দেখা না যাওয়ায় পরিবারের সদস্যরা পুকুর পাড়ে গেলে দেখতে পায় জালটি পাড়ে আছে।


সন্দেহ হলে পুকুরে নেমে তার লাশটি পাওয়া যায়।


এদিকে শিশুর লাশটি উদ্ধার হওয়ার পর তার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সকল শ্রেণির মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


ইউপি সদস্য আবু ছালেক বলেন, সৈনিক লিয়াকতের শিশু ছেলে সবার কাছে খুব প্রিয় ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

Tag
আরও খবর