কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

রাজাপালংয়ের উপ নির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

২৭ জুলাই অনুষ্ঠিতব্য উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।


শুক্রবার (৫ জুলাই) উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।


বৈধতা পাওয়া ৫ প্রার্থী হলেন - রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী'র পুত্র হুমায়ুন কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহকামাল চৌধুরীর পুত্র সাদমান জামী চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও উখিয়া সদরের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মালেক চৌধুরী।


উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা গেছে, জেলা পরিষদের সদস্য হওয়ায় হুমায়ূন কবির চৌধুরী'র মনোনয়নের বৈধতা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিলো।


তবে তিনি পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ায় অভিযোগটি নিষ্পত্তি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান।


তিনি বলেন, " হুমায়ুন কবির চৌধুরীর পদত্যাগ পত্র গৃহীত হয়েছে,সে সংক্রান্ত কাগজপত্র যাচাই করে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।"


তফসিল অনুযায়ী, আপিল দায়ের ও নিষ্পত্তির সময় কাল ৬ থেকে ৮ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই ও প্রতীক বরাদ্দ ১১ জুলাই।


ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১৫টি ভোট কেন্দ্রে ২৭ জুলাই সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


রাজাপালং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪২,৫৯৮ জন, যার মধ্যে ২২,১৮৭ জন পুরুষ ও ২০,৪১১ জন মহিলা।

Tag
আরও খবর