কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মো.কায়সার (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (পহেলা জুলাই ) দুপুর দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কায়সার রাজাখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আব্দু ছমদের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে পাশের বাড়িতে বিদ্যুত থাকলেও হঠাৎ তার বাড়িতে বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যায়। এসময় কায়সার বিদ্যুতের মিটার সার্ভিসিং তার নড়াচড়া করলে বিদ্যুতষ্পৃষ্ট হয়। এসময় তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপির সদস্য ইলিয়াস মো.রোকন উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক বছর আগে কায়সার রাজাখালী থেকে এসে টইটং নতুন পাড়া এলাকায় ঘর করে বসবাস করে আসছিলেন। দুই সন্তানের জনক কায়সার পেশায় একজন মিশুক চালক।
১ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে