শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

কক্সবাজার সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে পাঠিয়ে স্বামীর মরদেহ নিয়ে গ্রামে স্ত্রী

মেয়ে ফাহমিদা আক্তারকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পাঠিয়ে স্বামী আবুল কাশেমের (৫১) মরদেহ নিয়ে গ্রামে গেছেন স্ত্রী রোকসানা আক্তার। রোববার (৩০ ‍জুন) দুপুরে কক্সবাজার থেকে স্বামীর মরদেহ নিয়ে ফেনীর ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামে শ্বশুর বাড়িতে পৌঁছান তিনি। এ সময় দুই ছেলে সন্তান মাহমুদুল হাসান ও আবুল হাসনাত সঙ্গে ছিলেন।


এদিকে রোববার স্বামী আবুল কাশেমের মরদেহ গ্রামে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের ঘটনা ঘটে। আবুল কাশেম একটি টোব্যাকো কোম্পানিতে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে কক্সবাজারে একটি ভাড়া বাসায় থাকতেন।


গ্রামের বাড়িতে দেখা যায়, মেয়ে ও স্বামীর কথা বলতেই কান্নায় ভেঙে পড়ছেন রোকসানা। স্বজনরা তাকে সান্ত্বনা দিলেও তার আর্তনাদে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।


জানা যায়, রোববার ভোরে রোকসানা আক্তারের স্বামী আবুল কাশেম বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই দম্পতির কন্যা ফাহমিদা কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। পরে হাসপাতালে মরদেহ রেখেই মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান। এরপর দুপুরে স্বামীর মরদেহ নিয়ে ফেনীর উদ্দেশে রওনা দেন।


এদিকে আবুল কাশেম রোকসানা দম্পত্তির কন্যা ফাহমিদা আক্তার কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। রোববার সকালে লাশ হাসপাতালে রেখে মেয়ে ফাহমিদা কক্সবাজার সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে চলে যান। রোকসানা আক্তার রুনা খবর নিতে পারেনি মেয়ের পরীক্ষা কেমন হয়েছে।


ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে স্বামীর মরদেহ নিয়ে রোকসানা আক্তারের গ্রামে আসার ঘটনায় শোকের ছায়া নেমে আসে। বিকেলে আসরের নামাজের পর মৃত আবুল কাশেমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag
আরও খবর