উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এমন বাস্তবতায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
১ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে