জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে দুই সন্তানের জননীর মৃত্যুু

কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস লাগিয়ে জন্নাতুল ফেরদৌস (২৫) নামের এক দিনমজুরের স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মছইন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার কলিম উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।


মছইন্যাকাটার স্থানীয় সমাজ কমিটির সভাপতি আবদুল আনচারি জানান, বৃহস্পতিবার (২০ জুন) রাত ১১টার দিকে কলিম উদ্দিনের সন্তানরা মহল্লার স্টেশনে এসে তাদের বাবাকে খবর দেয় তাদের মা গলায় ওড়না পেঁচানো অবস্থায় মাটিতে পড়ে আছে। কলিম উদ্দিন দ্রুত বাড়িতে গিয়ে সন্তানদের তথ্যমতে তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। কলিম উদ্দিনসহ স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কী কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছেনা। তবে জান্নাতুল ফেরদৌস মানসিক ভারসাম্যহীন বলে জানান প্রতিবেশীরা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন জানান, রাত সাড়ে ১১দিকে কলিম উদ্দিনের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। তখন কলিম উদ্দিনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে আনার আগেই কলিম উদ্দিনের স্ত্রীর মৃত্যু হয়।


পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, জান্নাতুল ফেরদৌস নামে এক নারীর নিথর দেহ রাত ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ দেখে ফাঁসিতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।


এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানান। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্য কিছু। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Tag
আরও খবর