জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, ঘাতক স্বামী পলাতক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় গুলবাহার প্রকাশ গুলছের (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে।


বৃহস্পতিবার (২০ জুন) বিকালে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া ওরুমের ছড়া গ্রামে এই ঘটনা ঘটে।


নিহত গুলবাহার প্রকাশ গুলছের উপজেলার টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া গ্রামের মৃত বশির আহমদের মেয়ে। নিহত গুলবাহার প্রকাশ গুলছের এর ৫জন কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে ৪জন বিবাহিত ও একজন অবিবাহিত।


এ ঘটনায় ঘাতক স্বামী নুরুল ইসলাম পলাতক

রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ২য় স্ত্রী গুলবাহার প্রকাশ গুলছেরকে ঘাতক স্বামী প্রায়ই সময় মারধর ও মানসিকভাবে নির্যাতন করতো। এমনকি নিহত গুলছের অন্য মানুষের বাসা-বাড়ীতে ঝিইয়ের কাজ করে কষ্টে আয় করা টাকা তার স্বামী হাতে দিত। পরবর্তীতে হঠাৎ একটা কথায় বাড়াবাড়ি হলে বরাবরের মতই বেধড়ক মারধর করে গুরুতর জখম করে আহত করে। ব্যাপক মারধর করার কারণে গুলছের অসুস্থ হয়ে পড়লে অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উখিয়ার বালুখালীতে মারা যায়।


এদিকে এ হত্যার ঘটনাটি গোপন করে ঘাতক স্বামী নুরুল ইসলাম,১ম স্ত্রী সমজিদা বেগম ও তার সন্তানদের যোগসাজশে লাশ দাফন কাফনের প্রক্রিয়া চলাকালীন নিহতের ভাই আব্দুল করিম খবর পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি

পোস্ট মর্টেম করার কক্সবাজার পাঠানো হয়েছে।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।


নিহতের বড়বোন খতিজা জানান, আমার বোনের স্বামী আমার বোনকে প্রায় সময় মারধর ও নির্যাতন করতো। গতকালকেও পিটিয়ে আহত করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যায়। তদন্ত পূর্বক এ হত্যা কান্ডের সুষ্ঠু বিচার দাবী করছি।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, একটি গৃহবধুর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বুঝা যাবে হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেটা।

Tag
আরও খবর