জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

হামিদুল হক চৌধুরী ছিলেন উখিয়ার সার্বজনীন নেতা; নাগরিক শোকসভায় বক্তরা

উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হামিদুল হক চৌধুরী ছিলেন উখিয়ার সার্বজনীন নেতা। দল-মত নির্বিশেষে সকলের সাথে ভারসাম্য রক্ষা করে সুষ্ঠু ধারার রাজনীতি করে ব্যক্তিত্ব বজায় রেখে চলতেন। কলেজ প্রতিষ্ঠা করে ছড়িয়ে দিয়েছেন শিক্ষার আলো। 


বৃহস্পতিবার(২০ জুন) বিকেলে প্রয়াত অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর স্মরণে উখিয়া নাগরিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা। 


মাওলানা সালেহ আহমদের কোরআন তেলাওয়াতের অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। উখিয়া নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাফফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন উখিয়া নাগরিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম মাহবুব। 


অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা, এ্যাডভোকেট ছমি উদ্দিন, ইস্কান্দার চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি দলিলুর রহমান শাহীন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা মাহমুদুল হক, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ কাঞ্চন, মো.জালাল উদ্দিন, আব্দুস সালাম মধু, হামিদুল হক চৌধুরীর কন্যা ইঞ্জিনিয়ার নুশরাত হক চৌধুরী ও উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন প্রমুখ।

Tag
আরও খবর