জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারকে ঝুঁকিতে ফেলছে রোহিঙ্গারা, আটক ১১৭ আরসা সন্ত্রাসী

রোহিঙ্গা প্রত্যাবাসনের দরজাটি তালাবদ্ধ, কমে আসছে সাহায্যের পরিমাণ। ক্যাম্পে বেড়েই চলেছে অপরাধ। আর এই সংকট সমাধানের পথও অজানা, অচেনা।


বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আট লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। প্রায় সাত বছরেও একজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।


নির্যাতনের দোহাই দিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন অপরাধের সাম্রজ্য গড়েছে ক্যাম্প জুড়ে। আগুন সন্ত্রাস, খুন, অপহরণ, মাদক, আধিপত্য বিস্তার নিয়ে গ্রুপে গ্রুপে বিবাদে অতিষ্ঠ সাধারণ রোহিঙ্গারাও।




র‌্যাব বলছেন, বিভিন্ন সময়ে রোহিঙ্গা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি -আরসা’র সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুস, গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ প্রকাশ নোমান চৌধুরী ও আবু তৈয়ব/ কিলার গ্রুপের প্রধান নূর কামাল প্রকাশ সমিউদ্দিন, ইন্টেলিজেন্স সেল এর কমান্ডার ওসমান গনি কে গ্রেফতার হয়।


এছাড়াও লজিস্টিক শাখার প্রধান, গান গ্রুপের প্রধান, প্রধান সমন্বয়ক, অর্থ শাখার প্রধান, আরসা প্রধান নেতা আতাউল্লাহর দেহরক্ষী আকিজ এবং মৌলভী অলি আকিজ’সহ সর্বমোট ১১৭ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করে র‍্যাব।



তাদের নিকট থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, ০৫টি গ্রেনেড, ০৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরী হ্যান্ড গ্রেনেড, ১৪টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৭৮ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ০৪টি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।


মানবিক সেবা সংস্থার প্রতিনিধিরা বলছেন, ৩২ ক্যাম্প নরকে পরিণত হয়েছে।


রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরী হলেও শরণার্থী বিষয় কমিশনার প্রত্যাবাসনের কোন সুখবর দিতে পারছেন না। তিনি বলছেন, রোহিঙ্গাদের প্রতি দরদ উঠে যাচ্ছে দাতা গোষ্ঠীর। তাতে পরিস্থিতি আরো জটিল হতে দেখছেন তিনি।


একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ, দাতা গোষ্ঠির অনুদানে ভাটা অন্যদিকে রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে সামনের দিনগুলো ঘোর অমানিষা দেখছেন সচেতন মহল।


উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা আসা শুরু হয়। এরপর থেকে কারণে-অকারণে দলে দলে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। সর্বশেষ ২০১৬ সালের ৯ অক্টোবর ও ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ভয়াবহ আগমন ঘটে। নতুন-পুরাতন মিলিয়ে ৩৩ টি ক্যাম্পে বসবাস করছেন ১২ লাখেরও বেশি রোহিঙ্গা।

Tag
আরও খবর