জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কসউবি প্রাক্তন ছাত্র পরিষদ' এর যাত্রা শুরু

'শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও সাংসদ আশেক উল্লাহ রফিকের নেতৃত্বে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-পরিষদ গঠন প্রক্রিয়া শুরু। 


কক্সবাজার জেলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে 'প্রাক্তন ছাত্র পরিষদ' গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বিদ্যালয়ের শহিদ শাহ আলম - বশির মিলনায়তনে ১৯৬২ থেকে ১৯৮৯ পর্যন্ত এসএসসি ব্যাচের প্রতিনিধিদের মতবিনিময় ও চা-আড্ডা অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ও বরেণ্য শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি এর নেতৃত্বে 'প্রাক্তন ছাত্র পরিষদ' গঠন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


নতুন দায়িত্ব পাওয়ার পর শিক্ষাবিদ সিরাজুল ইসলাম অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এরমধ্যে শীঘ্রই প্রাক্তন ছাত্রদের সমন্বয় করা, সার্ধশতবর্ষ উদ্‌যাপন, অরাজনৈতিক - অসাম্প্রদায়িক সংগঠন নিশ্চিত করার মাধ্যমে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক যারা মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছেন, তাদের স্মৃতি ফলক স্থাপন, শহিদ মিনার সংস্কার করা ও স্কুলের অবকাঠামোগত উন্নয়নে সরকারের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা তুলে ধরেন। 


সাংসদ ও ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আশেক উল্লাহ রফিক নতুন দায়িত্ব পাওয়ার পর নতুনভাবে স্কুলে ভর্তি হওয়ার অনুভূতি হচ্ছে বলে অভিমত দেন ও প্রাক্তন ছাত্রদের এই সংগঠনকে সার্বজনীন ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন। 


১৯৯৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মতামত ব্যক্ত করেন ১৯৬৯ ব্যাচের অধ্যাপক উমর ফারুক, ১৯৭১ ব্যাচের মোহাম্মদ হোছাইন , ১৯৭৪ ব্যাচের শওকত উসমান পীয়ারু, ১৯৮১ ব্যাচের ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদা ও অ্যাডভোকেট তাপস রক্ষিত, ১৯৮২ ব্যাচের ডাক্তার নুরুল আলম ও রাশেদ মোহাম্মদ আলি, ১৯৮৩ ব্যাচের রফিকুল ইসলাম, ১৯৮৪ ব্যাচের রঞ্জিত দাশ, ১৯৮৫ ব্যাচের মোরশেদ মোহাম্মদ আলি, ১৯৮৬ ব্যাচের খোরশেদ আলম, ১৯৮৮ ব্যাচের কামরুল হাসান, ১৯৯০ ব্যাচের আরমানুল আজিম, ১৯৯১ ব্যাচের অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, ১৯৯৯ ব্যাচের ডাক্তার রঞ্জন বড়ুয়া প্রমুখ।

২০১৬ সালের প্রথম পুনর্মিলনী উদ্‌যাপন পরিষদ এর পক্ষ হতে ২০০১ ব্যাচের শেখ আশিকুজ্জামান ও ২০০২ ব্যাচের সাঈদ বিন জেবর মতামত ব্যক্ত করেন।


এর আগে ডিজিটাল প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের পটভূমি, প্রেক্ষাপট, লক্ষ্য, গঠনপ্রক্রিয়া, প্রস্তুতি, অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। পরে, সর্বসম্মতিক্রমে ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও ১৯৮৭ ব্যাচের ছাত্র সাংসদ আশেক উল্লাহ রফিককে যুগ্ম-আহবায়ক করে সংগঠনকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়।


উল্লেখ্য, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সাল হতে প্রাক্তন ছাত্রদের সমন্বয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে ও ২০১৬ সালে প্রায় দুই হাজার প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।


গত ১৯ জুন অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা প্রাক্তন ছাত্র পরিষদ ও স্কুলের সার্ধশতবর্ষ (১৫০ বছর) উদযাপনে প্রথম পুনর্মিলনীর আয়োজক সহ প্রাক্তন ছাত্রদের মধ্যে প্রতিষ্ঠিত সাবেক ও বর্তমান সচিব, জনপ্রতিনিধি, কর্পোরেট ব্যক্তিত্ব, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।


মতবিনিময় সভার আয়োজকদের পক্ষ হতে সাঈদ বিন জেবর জানিয়েছেন, শীঘ্রই নব দায়িত্ব প্রাপ্তদের নির্দেশনানুযায়ী গঠনতন্ত্র প্রণয়ন করার মাধ্যমে প্রাক্তন ছাত্র পরিষদের কর্মকাণ্ড বেগবান করা হবে।

Tag
আরও খবর