জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জরুরি সী-অ্যাম্বুলেন্স চালুর দাবি সেন্টমার্টিনের মানুষের

জেলা প্রশাসনের উদ্যোগের ফলে মিয়ানমারের চলমান সংঘাতে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে যাতায়াত বন্ধ থাকায় দেখা দেয়া খাবার ও নিত্যপন্যের সংকট অনেকটা কেটে গেছে। এছাড়াও শীঘ্রই টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র থেকে সেন্টমার্টিনে কাঠের বোট চলাচলের উদ্যোগ নিচ্ছে প্রশাসন।


তবে জরুরি বা অতি জরুরি রোগীর চিকিৎসার প্রয়োজনে সেন্টমার্টিন থেকে টেকনাফ পর্যন্ত একটি সী অ্যাম্বুলেন্স দরকার বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা।


সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ নাইমুর রহমান জানান, প্রতিদিন ৮-১০ জন ইমার্জেন্সি রোগী থাকে, তাদের সমুদ্র পাড়ি দিয়ে ট্রলারে করে টেকনাফ যেতে হয়, যাতায়াতের সু-ব্যবস্থা না থাকায় উত্তাল সাগরে অনেকসময় রোগীদের ঝুঁকি বেড়ে যায়, সেক্ষেত্রে সী-এম্বুলেন্সের ব্যবস্থা করলে দ্বীপবাসী উপকৃত হবে।


টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় রুদ্র বলেন, উচ্চতর চিকিৎসার প্রয়োজন হলে সেটি সেন্টমার্টিনে সম্ভব হয় না, বর্তমান পরিস্থিতিতে নৌযান চলাচল বন্ধ থাকায় রোগীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে, অনেকসময় মৃত্যুশয্যায় পড়া রোগীদের জরুরি ভিত্তিতে টেকনাফ হাসপাতালে নিয়ে আসতে হলে ওই মুহুর্তে সী-অ্যাম্বুলেন্সের খুবই প্রয়োজন। 


খোঁজ নিয়ে জানা গেছে, সেন্টমার্টিন রুটে সী অ্যাম্বুলেন্স চালুর বিষয়ে কাজ করছে প্রশাসন। 

Tag
আরও খবর