জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সমুদ্র সৈকতে বাস নিয়ে ঘুরতে আসা ৮০ রোহিঙ্গা আটক

কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা ৮০ রোহিঙ্গাকে অভিযান চালিয়ে আটক করেছে জেলা প্রশাসন । এসময় বাসের ৭ জন চালক ও সহকারীকে আটক করা হয়।


মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব রোহিঙ্গাকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের নিয়ে আসা ৪টি বাস জব্দ করা হয়। 


কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানিয়েছেন, ৪টি বাসযোগে ৮০ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারে ঘুরতে আসছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া বাস চালক এবং হেল্পারসহ বাস জব্দ করা হয়। 


তিনি জানান, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে আসতে না পারে সেজন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকিতে রয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলে কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। 


এছাড়াও তিনি জানান, ৪টি বাসের মালিককে ডেকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। আবারো যদি রোহিঙ্গাদের অবৈধ উপায়ে পরিবহনের কাজে ব্যবহৃত হয় তাহলে রোড পার্মিট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে বলে উল্লেখ করা হয় মুচলেকায়।


আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা উখিয়ার ১৫, ১, ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার শহরে অনুপ্রবেশ করেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

Tag
আরও খবর