জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রস্তুত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান: প্রথম জামাত সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল আজহার মুসল্লীদের বরণে প্রস্তুত কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কর্তৃপক্ষ। এজন্য প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল সোমবার (১৭ জুন) ঈদুল আজহার ২ টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কক্সবাজার ঈদগাহ ময়দান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম। এ বছরই সর্বপ্রথম কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার পর পর ২টি জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ঈদুল ফিতরে ২টি জামাত হলেও ঈদুল আজহায় জামাত হয়েছে একটি। 


গত ৯ জুন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ঈদুল আজহা উদযাপন বিষয়ক এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল আজহার জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লীরা সাবলীল ও সুন্দরভাবে পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন সেজন্য ২টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জামাতে ৮ হাজারের বেশী মুসল্লী নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপল লাগানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি হলে ময়দান থেকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।


কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫ টি গেইট দিয়ে মুসল্লীরা প্রবেশ করতে পারবেন। ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। কোন মুসল্লী অসুস্থ হলে যাতে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে। স্টেডিয়াম, হাসপাতাল সড়ক ও জেলা পরিষদ মোড়ে আর্চওয়ে অর্থাৎ নিরাপত্তা গেইট বসানো হবে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে ২ স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, র‍্যাব-১৫ এর চৌকস একটি টিমও সমন্বিত নিরাপত্তায় নিয়োজিত থাকবে। সাধারণ পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও দায়িত্ব পালন করবে।

Tag
আরও খবর