জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

কক্সবাজারের টেকনাফের নোয়াখালিয়াপাড়া সমুদ্র সৈকত এলাকায় ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ।


শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সৈকত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



তবে নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৪০ বছর হতে পারে বলে ধারণা করছেন পুলিশ।



স্থানীয়রা বলেন, কয়েকদিন আগেও টেকনাফ সৈকত ও নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয়ে দুইটি মৃতদেহ ভেসে এসেছিল। ওই মরদেহগুলো শরীর ও চেহারার অবয়ব দেখে মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হয়।


স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ পার্বত্যনিউজকে বলেন, দুপুরে জোয়ারের সময় টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে একটি মৃতদেহ ভেসে আসে। এ সময় স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি মৃতদেহের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি পার্বত্যনিউজকে বলেন, দুপুরে টেকনাফ বাহারছড়ার নোয়াখালিয়া পাড়া সংলগ্ন সৈকতে একটি অজ্ঞাত পরিচয়ে লাশ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।ধারণা করা হচ্ছে অন্তত ৮ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Tag
আরও খবর