জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সেন্টমার্টিনে খাদ্য সংকট, জিনিসপত্রের দাম আকাশচুম্বী

৯ দিন ধরে সেন্টমার্টিন দ্বীপে পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ থাকার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে। দ্বীপের বেশিরভাগ দোকানে সবজি নেই। তবে গতকাল ৪টি ট্রলারে করে কিছু খাদ্যপণ্য নিয়ে এসেছে ব্যবসায়ীরা। সেগুলোর দাম এখন আকাশচুম্বী। বিক্রি করছে কয়েকগুণ বাড়িয়ে।


শুক্রবার (১৪ জুন) সকালে সরেজমিনে সেন্টমার্টিন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকান বন্ধ করে দিয়েছে পণ্যের অভাবে। এছাড়া যে দুটি দোকানে সবজি নিয়ে এসেছে সেগুলোর দাম অনেক বেশি। 


তাদের একজন সবজি দোকানদার মো. হাশেম বলেন, আমরা অনেক ঝুঁকি নিয়ে মালগুলো ট্রলারে নিয়ে এসেছি। আমাদের কয়েকগুণ খরচ বাড়িয়ে নিয়ে আসতে হয়েছে। আমার দোকানে, লেবু ১০, ঢেঁড়স, ১০০, কচু ১৪০, মরিচ ২০০, পেঁপে ৬০, করলা ১৪০, শসা ১০০ এবং চিচিঙ্গা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 


আরেক সবজি বিক্রেতা মো. আরিফের দোকানে আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়, দেশি আলু ৯০, মরিচ ৩২০, শসা ১২০, চিচিঙ্গা ১২০, লাউ ১০০, টমেটো ২৫০, কচুরলতি ১৩০, লেবু ১০, পেঁয়াজ ১০০ এবং রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। 


মো. আরিফ বলেন, একসপ্তাহ ধরে কোন সবজি পাওয়া যায়নি। এগুলো বেশি দামে, কয়েকগুণ খরচ দিয়ে আমরা নিয়ে এসেছি। এগুলোও পাওয়া যাচ্ছে না। কাড়াকাড়ি করে নিয়ে গেছে। 


একজন ক্রেতা মো. তৈয়ব বলেন, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। কয়েকদিন আগে কিছুই পাওয়া যায়নি। কালকে নিয়ে এসেছে বলেই আজকে পাচ্ছি। আমাদের জিনিসপত্র নিয়ে আসার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। 


নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানদার রশিদ ব্রাদার্স এর মামুন রশিদ বলেন, আমার দোকান সবচেয়ে বড় দোকান। কিন্তু আমাদের দোকানে কোন সবজি নেই। চালও নেই। কোনকিছু আনা-নেওয়া করা যাচ্ছে না। সবকিছুর সংকট।


সেন্টমার্টিন বাজার সমিতির সাধারণ সম্পাদক সাবেক এমইউপি হাবিব খান বলেন, ৯ দিন ধরে সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ থাকার কারণে এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। দুইটি দোকানে কিছু সবজি নিয়ে এসেছে কিন্তু এগুলোর দাম অনেক বেশি কারণ তাদের খরচ বেশি হয়েছে নিয়ে আসতে। এছাড়া বেশিরভাগ দোকানে পণ্য না থাকার কারণে বন্ধ রয়েছে। 


কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিচ কর্মীদের সুপারভাইজার জয়নাল আবেদীন বলেন, জিনিসপত্র না থাকায় বেশিরভাগ দোকান এখন বন্ধ রয়েছে। যেগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি। 


এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানিয়েছেন, খাদ্যপণ্য নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে খাদ্যপণ্য এবং মানুষ পারাপারের জন্য জাহাজ যাচ্ছে। সংকট কেটে যাবে।

Tag
আরও খবর