জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সেন্টমার্টিন থেকে এলো আড়াইশো, টেকনাফ থেকে সেন্টমার্টিন গেলো তিন শতাধিক যাত্রী

কক্সবাজারের সেন্টমার্টিন-টেকনাফ নৌ রুটে এক সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে আড়াইশ যাত্রী নিয়ে অন্তত ৪টি ট্রলার ভিড়েছে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল নৌঘাটে। বঙ্গোপসাগরের বিকল্প চ্যানেল ব্যবহার করে প্রায় সাড়ে তিন ঘন্টা পর টেকনাফের সাবরাং এসে পৌছায় ট্রলারগুলে। 


বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২ টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে রওনা দেয়। 


অন্যদিকে মিয়ানমারে গোলাগুলি অব্যাহত থাকায় সেন্টমার্টিন দ্বীপে বসবাসকারী লোকজনদের জন্য জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বহনকারী নৌযান যেতে পারেনি। 


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ট্রলারে যারা এসেছে তারা মূলত বিভিন্ন কাজে গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়েছিল। এদিকে একই ট্রলারে করে বিকেল সাড়ে ৪টার দিকে আরো অন্তত তিনশো খানেক যাত্রী টেকনাফ থেকে রওনা দেয় সেন্টমার্টিন এর উদ্দ্যেশে। 


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গেল কয়েকদিন ধরে সেন্টমার্টিন এসে আটকা পড়া এসব মানুষকে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে ফেরানোর চেষ্টা চলছিল। অবশেষে আজ তারা ফিরতে পেরেছে।  

তবে দ্বীপের মানুষের জন্য এখন খাদ্য সহায়তা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। 


সরজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে মিয়ানমারের অভ্যন্তরের জলসীমায় নাফ নদীতে মর্টারশেল বিস্ফোরিত হয়ে ধোঁয়া উড়তে দেখা গেছে, এসময় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে শাহপরীর দ্বীপ, এবং ওপারের তুমুল সংঘর্ষে গোলাগুলির শব্দও শোনা যায়।


এদিকে বুধবার মধ্যরাতে হঠাৎ গোলাগুলি আর মর্টারশেলের শব্দে কেঁপে কেঁপে উঠছিলো সীমান্তের টেকনাফ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই গোলাগুলির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। এছাড়া নাফ নদীতে মিয়ানমারের একটি যুদ্ধ জাহাজ সকাল ৮টা পর্যন্ত অবস্থান করছিল বলেও জানান স্থানীয়রা। 


মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দুপক্ষের মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। রাতভর ভয় ও আতঙ্কের মধ্যে ছিলেন দুই দ্বীপের বাসিন্দারা।


স্থানীয়রা জানান, মিয়ানমারের মংডু শহরের হাসসুরাতা ও মেরুল্ল্যা গ্রামে ব্যাপক মর্টার শেলের শব্দ হচ্ছে।

Tag
আরও খবর