জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়ায় আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার সুপার জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ

 কক্সবাজারের  কুতুবদিয়ায় আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার সুপার জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সম্প্রতি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকার প্রদত্ত টিউশন ফি ও বিভিন্ন ফান্ডের টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ, মাদ্রাসায় না পড়লেও নিজের সন্তানের নামে উপবৃত্তির টাকা গ্রহণসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বেশ কিছু তথ্য এ প্রতিবেদকের হাতে এসেছে।

১। আমার বিরুদ্ধে না লিখার জন্য কিছু সাংবাদিকদের মাসোহারা দিই।

২। এনটিসিআর এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যোগদানের সময় উৎকোচ আদায়।

৩। পরীক্ষার হলে যাওয়ার অজুহাতে দাখিল পরীক্ষার্থীদের নিকট টাকা দাবি।

৪। মাদ্রাসায় না পড়লেও নিজের সন্তানের নামে উপবৃত্তির টাকা গ্রহণ।)


 ওই সুপারের বিরুদ্ধে অভিযোগ এনে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. ইব্রাহিম খলিলসহ একাধিক শিক্ষক  জানান, অভিনব কায়দায় নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন যাবত রসিদ ব্যতীত অতিরিক্ত ভর্তি ফি ও রেজিস্ট্রেশন ফি আদায়, অর্থের বিনিময়ে শিক্ষক কর্মচারীদের ছুটি প্রদান, মাদ্রাসার জমিজমা বর্গা লাগিয়তের টাকা আত্মসাৎ, বিনা ছুটিতে মাদ্রাসায় অনুপস্থিত থাকা, শিক্ষার্থীদের বিতরণের পর অবশিষ্ট বই মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক কর্মচারীদের অগোচরে বন্ধের দিন মাদ্রাসায় এসে চুরি করে বিক্রি, মাদ্রাসার জন্য বরাদ্দকৃত ওয়াশ ব্লকের মোটর ও পানির ট্যাংক অনিয়মের মাধ্যমে আত্মসাৎ এবং পরীক্ষার হলে যাওয়ার অজুহাতে সহকারী শিক্ষকের মাধ্যমে দাখিল পরীক্ষার্থীদের নিকট টাকা দাবি করেন।

এছাড়া শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ রাখার জন্য স্থানীয় জনতা ব্যাংকের ম্যানেজার বরাবরে একটি লিখিত আবেদন করেন অভিযুক্ত ওই সুপার। এতে গেল মাস দুয়েক ধরে বেতন উত্তোলন করতে পারছেন না বলে জানান শিক্ষকরা। মাদ্রাসা পরিচালনায় ও শিক্ষক কর্মচারীদের বিভিন্ন কাজে ব্যবহৃত বোর্ডের ওয়েবসাইট এর পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 সদ্য এনটিসিআর এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম জানান, যোগদানের সময় বিভিন্ন অজুহাতে এবং স্থানীয় শিক্ষা অফিসারকে দেয়ার নামে ২০ হাজার টাকা দাবি করেন সুপার জহিরুল ইসলাম। স্থানীয় বাসিন্দা না হওয়ায় পরিশেষে বিভিন্ন জোরজবরদস্তি ও হুমকি ধমকির ভয়ে দাবিকৃত টাকা পরিশোধ করে মাদ্রাসায় যোগদান করেন। তিনি আরো জানান, চলতি বছর সরকার প্রদত্ত অবশিষ্ট নতুন বই বিক্রি করার জন্য তার সহযোগিতা চাই ওই সুপার। তবে এটা নিয়ম বহির্ভূত হওয়ায় অসম্মতি প্রকাশ করেন তিনি।

জানা যায়, গেল মাসতিনেক আগে অন্যত্র নিয়োগ পেয়েছেন মর্মে মাদ্রাসা পরিচালনা কমিটি বরাবরে ছাড়পত্রের আবেদন করেন ওই সুপার। এর পরিপ্রেক্ষিতে যাবতীয় আয় ব্যয়ের হিসাব প্রদানের জন্য নির্দেশ দেন সংশ্লিষ্টরা। তবে যথাযথ হিসাব প্রদানে ব্যর্থ হওয়ায় এবং দীর্ঘদিন মাদ্রাসা পরিচালনা কার্যক্রমে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকার সন্দেহে তদন্ত কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন অপকর্মসহ প্রায় ১৬ লক্ষ টাকা আত্মসাৎ এর যথাযথ প্রমাণ পাওয়া যায়।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপার জহিরুল ইসলাম প্রথমে অনিয়ম দুর্নীতি ও টাকা আত্মসাৎ এর কথা অস্বীকার করেন। তবে কথার একপর্যায়ে তাহার বিরুদ্ধে না লিখার জন্য কথিত কিছু সাংবাদিকদের মাসোহারা দেন বলে জানান তিনি।

এদিকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে ওই সুপারকে সাময়িক বরখাস্তসহ আত্মসাৎকৃত সব টাকা মাদ্রাসার তহবিলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বি.কম পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। টাকা আত্মসাৎ সংক্রান্ত ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর