জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রামুতে মাছ আহরনোত্তর পরিচর্যা, সংরক্ষণ ও মৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

সমুদ্র উপকুলীয় কক্সবাজারের রামুতে মাছ আহরনোত্তর পরিচর্যা ও সংরক্ষণ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘মাছের আহরনোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক’ এসব প্রশিক্ষণের আয়োজন করে রামু উপজেলা মৎস্য অধিদপ্তর।

তিনটি ব্যাচে ২দিন ব্যাপী প্রশিক্ষণে ৭৫ জন জেলে, মাঝি, বোট মালিক অংশ নেন। এছাড়া ‘উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক’ ২ দিনের আরও একটি প্রশিক্ষণে ২৫ জন জেলে, মাঝি, বোট মালিক অংশ নেন।

রামু উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক ফারহানা লাভলী, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ ও কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, মাছ আহরণের পর থেকে বাছাই, প্রজাতি ও আকার ভেদে পৃথককরণ, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ অর্থাৎ মাছের সার্বিক কুল চেইন ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে সে বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় এবং অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরনবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান ও মো. তানভীর আহমেদ। প্রশিক্ষক হিসাবে ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. ফারুক হোসেন ও ক্ষেত্র সহকারী মাহমুদ আসাদ।

Tag
আরও খবর