জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কুতুবদিয়ায় তারেক হত্যার খুনিদের গ্রেফতারেরর দাবীতে ব্যবসায়ীদের ধর্মঘট

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায়  ধুরুংবাজা‌রের ব‌্যবসায়ী তা‌রেক হত‌্যার খুনিদের গ্রেফতার ও ফাসির দাবিতে দোকান বন্ধরেখে  অর্ধ দিবস ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে বাজারের ব‌্যবসায়ীরা।সোমবার (১০ জুন) সকাল থে‌কে বাজা‌রে প্রায় ৯ শতা‌ধিক দোকান বন্ধ রে‌খে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করা হয়।এছাড়া বাজা‌রের তিন প্রবেশ মু‌খে ব‌্যা‌রি‌কেড দি‌য়ে সকল যানবাহন চলাচল বন্ধ সহ শুধুমাত্র ঔষ‌দের দোকান ছাড়া সব ধর‌ণের ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

বাজা‌রের ব‌্যবসা‌য়ীরা জানান, বাজা‌রে এল‌পি গ‌্যাস ব‌্যবসা‌য়ী মো. তা‌রেক‌কে প‌রিকল্পিতভা‌বে দুষ্কৃ‌তিরা হত‌্যা করার প্রতিবা‌দে ও আসামিদের গ্রেফতা‌রের দা‌বি‌তে তারা দোকান-পাট সকাল থে‌কে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রে‌খে বি‌ক্ষোভ মি‌ছিল, সহ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন কর‌ছেন।

এতে বক্তব্য রাখেন, ধুরুং বাজার ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সভাপতি ও দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, কুতুবদিয়া থানার উপ পরিদর্শক আল আমিন, সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার, সদস্য মো. হোছাইন, রিয়াদসহ প্রমুখ।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় কিশোর গ্যাং ব্যবসায়ী মো. তারেককে পরিকল্পিত ভাবে হত্যা করেন। এ হত্যার ঘটনার ৫ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ মূল আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাঁরা বলেন, হত্যাকারীদের কোনো পরিচয় নেই। তাঁদের একটাই পরিচয়, তাঁরা হত্যাকারী। তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা না হলে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় মানববন্ধনে নিহত মো. তারেকের ভাই মো. জিহাদ প্রধানমন্ত্রীর কাছে এই হত্যার বিচার চান।

মূল আসামীদের গ্রেপ্তার করতে সকালের সহযোগিতা চেয়ে মানববন্ধনে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক আল আমিন বলেন, ঘটনার পর থেকে মূল আসামিরা পলাতক। তাঁদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে, এ মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৫জুন বুধবার  বৃহস্পতিবার দিবাগত রাতে মো. তারেককে খুন করে। শুক্রবার নিহতের ভাই মো. জিহাদ বাদী হয়ে ১০জনের নামে মামলা দায়ের করেন। ওই ঘটনায় একজনকে  গ্রেপ্তার করা হয়।
Tag
আরও খবর