কক্সবাজারের টেকনাফে কলেজছাত্র রাগিব শাহারিয়ার মুরাদ হত্যাকাণ্ডের একমাস পার হলেও কোনো আসামি ধরা পড়েনি। পুলিশ বলছে,আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে মুরাদের পরিবারেও হতাশা দেখা দিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল্লাহর ছেলে রাগিব শাহারিয়ার মুরাদ। সে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের ছাত্র এবং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। গত ৬ মে বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের অলি উল্লাহর ছেলে রফিক উল্লাহ, সৈয়দ আহমদ ওরফে জকির আহমদের ছেলে মো. আদিলসহ কয়েকজন হামলা করে মুরাদ ও তার বড় ভাই আল আসাদ মামুনকে। ছুরিকাহত মুরাদ ও মামুনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ৪ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন মুরাদের বাবা মো. সাইফুল্লাহ।
ছোট ছেলেকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ বাবা মো. সাইফুল্লাহ। তিনি বলেন, ‘আমার আদরের সন্তানকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে খুনিরা। বড় ছেলেকেও গুরতর জখম করে। মামলার একমাসেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ছেলেকে তো আর ফিরে পাবো না; কিন্তু আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এতে কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না।’
মামলার তদন্ত কর্মকর্তা মো. দস্তগীর হোসেন বলেন, এই মামলার ৪ নম্বর আসামি ৮ সপ্তাহের জন্য উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। অন্য আসামিদের ধরতে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
১ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে