জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

কক্সবাজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তসলিমা কাউসার নামে এক গৃহবধূ।


রোববার (৯ জুন) রাত ৮টার দিকে চকরিয়া খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়।


মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এদের মধ্যে দুইটি ছেলে ও একটি মেয়ে। একসঙ্গে তিন সন্তানের জন্ম ও সন্তানেরা সুস্থ দেখে আনন্দিত গৃহবধূর পরিবার।


একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।


তার স্বামী গিয়াস উদ্দিন জানান, ২০১৬ সালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার নুরুল আমিনের মেয়ে তসলিমা কাউসারকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। প্রথম সন্তান ওয়াজিহা জাহান আদিরা (৫) জন্মগ্রহণ হওয়ার পর মেরিন ড্রাইভ সড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেক বছর কষ্ট পেয়েছেন তসলিমা। এরপর স্ত্রীর নানান ধরনের গাইনি সমস্যা দেখা দেওয়ায় বাচ্চা না হওয়ায় ঢাকার ধানমন্ডি মা ও শিশু হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমানের পরামর্শ গ্রহণ করেন।


তিনি জানান, এরপর ডাক্তারের চিকিৎসায় তসলিমা আবারও অন্তঃসত্ত্বা হন। চিকিৎসক হাবিবুর রহমানের পরামর্শে তিন মাস পর আল্ট্রাসনোগ্রাম করে জানা যায় তসলিমার গর্ভে তিনটি সন্তান। এরপর কক্সবাজারের গাইনি বিশেষজ্ঞ ডা. খাইরুন্নেছা মুন্নি ও ডা. ফাতেমা জান্নাতের কাছে নিয়মিত চেক-আপ করান। অবশেষে রোববার রাতে সিজারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন তসলিমা। তিন সন্তান ও মা ভালো আছে।


তসলিমা/গিয়াস দম্পতি জানান, একসঙ্গে তিন সন্তান জন্মগ্রহণ আল্লাহর রহমত। তারা আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।


খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালের ডা. কেলি বলেন, রোববার রাতে তসলিমার অস্ত্রোপচার করি। তার অবস্থা দেখে নিয়মিত পরীক্ষা করেছি। রোগীর কন্ডিশন স্বাভাবিক ছিল। রোববার রাত ৮টায় সিজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন তসলিমা কাউসার। বর্তমানে মা ও তিন সন্তান ভালো আছে।

Tag
আরও খবর