জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দ্বিতীয় বিয়ে, স্বামী হত্যার অভিযোগ প্রথম স্ত্রীর বিরুদ্ধে

কক্সবাজার শহরে দ্বিতীয় বিয়ের অভিযোগ এনে স্বামী হারুনুর রশীদকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী রহিমার বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে। 


রবিবার (৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় ঘটনাটি ঘটে।


নিহত ব্যক্তির নাম হারুনুর রশিদ। তার বাপের বাড়ি চট্টগ্রামে। গত ৫ দিন আগে বিদেশ থেকে আসেন তিনি। সেখানে আরও একটি বিয়ে করে বলে খবর পান প্রথম স্ত্রী।   


নিহতের স্কুল পড়ুয়া মেয়ে নিহা জানান, তার বাবা কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে। তার মাকে ছাড়া আরও একটি বিয়ে করার বিষয় নিয়ে বাবা-মায়ের বাকবিতন্ডা হওয়ার কথা জানান। একপর্যায়ে বাবা চা খেতে চাইলে মা চা বানিয়ে দেন। এ চা খাওয়ার পর বাবা অসুস্থবোধ করলে চা'য়ে কিছু মেশানোর অভিযোগ তুলে বাবা। মা সেটি অস্বীকার করে। পরে বাবাকে বিছানায় শুইয়ে দেয় মা।


নিহা আরও বলেন, এসময়ে আমি দুই দিন স্কুলে না যাওয়ায় মা আমাকে দরখাস্ত লিখতে যেতে বলে। আমি চলে যাই। পরে ফিরে এসে দেখি বাবা বিছানায় রক্তাক্ত পড়ে আছে,মা নাই।


পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


পুলিশ ঘটনাটির তদন্ত করছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।

Tag
আরও খবর