জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারের ট্রেনে কেবিন কোচের চাহিদা সর্বাধিক বাংলাদেশ

ঢাকা ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী 'কক্সবাজার এক্সপ্রেস' ও 'পর্যটক এক্সপ্রেস' ট্রেনের এসি কেবিন কোচের সিটের প্রতি যাত্রীদের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানি।


তিনি বলেছেন, বয়স্ক কিংবা অসুস্থ যাত্রীদের জন্য এ কেবিন কোচ খুবই আরামদায়ক। এছাড়া দূরের যাত্রায় এখন শুয়ে-বসে আরামে যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় যাত্রীদের কাছে এ কোচের ব্যাপক চাহিদা রয়েছে।


গোলাম রব্বানি জানান, 'কক্সবাজার এক্সপ্রেস'ও 'পর্যটক এক্সপ্রেস'ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করছেন কয়েক হাজার যাত্রী, যাদের বেশিরভাগই পর্যটক। বাণিজ্যিক যাত্রার শুরু থেকে ট্রেন দুটিতে এসি ও নন-এসি চেয়ার কোচের ব্যবস্থা থাকলেও কোনো কেবিন কোচ ছিল না। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বাণিজ্যিক যাত্রার ৬ মাস পর দুটি ট্রেনেই তিনটি করে শীতাতপ নিয়ন্ত্রিত নতুন কেবিন কোচ যুক্ত করা হয়েছে। যেখানে কক্সবাজার এক্সপ্রেসের জন্য ৯৯টি সিট ও পর্যটক এক্সপ্রেসের জন্য ৫৪টি সিট রয়েছে।


তিনি আরও জানান, কেবিনের প্রতি আসনের ভাড়া (ভ্যাটসহ) দুই হাজার ৪৩০ টাকা। ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা বাড়বে। এ ছাড়া ট্রেনের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।


গত ১ জুন ট্রেন দুটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন কোচ সংযুক্ত করা হয়। এতে ১৫৩ জন অতিরিক্ত যাত্রীর ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

Tag
আরও খবর