জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

কক্সবাজারের টেকনাফে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিককে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টার দিকে ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।


ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল্লাহ হাবিব,টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাঁশি রাম দে,

সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন ও সাংবাদিক নুরুল হোসাইন প্রমূখ। এ সময় উপকারভোগী, সেবাপ্রার্থী, সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, শনিবার থেকে ১৪জুন পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহ চলবে। তবে এখন ভূমিসেবা নেওয়া এখন সহজ। ঘরে বসে ভূমিসেবা নেওয়া যায়। ভূমি অফিসে দালালের স্থান হবেনা। আপনারা দালাল ছাড়া বিনামূল্যে সকল ধরনের সেবা নিবেন। এছাড়াও স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য। পরিশেষে আমি বলতে চাই সরকারী ঘর পেয়েও দীর্ঘদিন ধরে এ ঘরে থাকেননা বা নিজস্ব ঘরবাড়ী থাকার কারণেও সরকারী ঘর পাওয়ায় ঘরে ১দিনের জন্যও যাননি তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে এ অভিযোগ যাচাই-বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে তাদের ঘর বাতিল করে আবেদন করা অপর গৃহহীন ও ভূমিহীনদের এ ঘরগুলো পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে।

Tag
আরও খবর