জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অজ্ঞান পার্টির খপ্পরে বৃদ্ধা,মুমূর্ষু অবস্থায় উদ্ধারঃ স্বর্ণ ছিনতাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আনছারু বেগম নামের এক বৃদ্ধা। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নাইক্যংদিয়া এলাকার লেদু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

৫ জুন, (বুধবার) সন্ধ্যায় খুটাখালী বাজার এলাকা থেকে ঘটনাটি ঘটলেও রাত ১০ টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বড় বিল সাইক্লোন সেন্টারের পাশ থেকে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করে স্বজনরা হাসপাতালে প্রেরণ করেন তাকে।তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী নারীর ভাই জসিম উদ্দিন জানান, বোন আনছারু বেগম বিকেলে তার ফরেস্টার অফিস এলাকার বাড়ি থেকে পোকখালী দক্ষিণ নাইক্যংদিয়া চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে খুটাখালী স্টেশনে আসে।এ সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে।তিনি বলেন, রাত ১০ টার দিকে আনছারুর ছেলের মোবাইলে অজ্ঞাতনামা নম্বর থেকে কল করে মায়ের ঘটনার বিবরণ দেন জনৈক নারী।

পরে ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে আত্মীয় স্বজনরা ঈদগড় ইউনিয়নের বড় বিল সাইক্লোন সেন্টারের পাশ থেকে উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসে।

ছেলে মিজানুর রহমান বলেন, তার মায়ের কাছে প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণংলকার ছিল। সবগুলো হাতিয়ে নিয়ে ঈদগড় ফেলে রেখে আসে দুষ্কৃতকারীরা।রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন নারী পুরুষ আনছারু বেগমকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উদ্ধার করা হয় মা’কে।

সংঘটিত ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং ব্যবহৃত সিএনজি শনাক্তের কাজ চালাচ্ছে স্বজনরা। চিহ্নিত করা গেলে আইনের আশ্রয় নিবেন বলে জানান মিজানুর রহমান।

Tag
আরও খবর