জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁওতে ২০ হাজার পিস ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়বুল ইসলাম নামের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনের) এক নায়েককে আটক করেছে কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা।

বুধবার(৫ জুন) দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিল ধৃত তৈয়বুল ইসলাম, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।

এর আগে আরেকটি অভিযানে আরো দুই মাদক কারবারিকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও তাদের বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মোঃ সিরাজুল মোস্তফা মুকুল।

ধৃত মোঃ তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল।

Tag
আরও খবর