জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সশস্ত্র চোরাকারবারির ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ দুই বিজিবি সদস্য

নাফ নদীতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল কার্যক্রম পরিচালনাকালে রহমানের খাল নামক স্থানে বিজিবির উপর গুলি চালিয়েছে সশস্ত্র চোরাকারবারিরা। এতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে বিজিবি।

গত ৪ জুন রাত আনুমানিক ১০ টায় নাফ নদীতে নিয়মিত চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল কার্যক্রম পরিচালনাকালে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (৫ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।

বিজিবি জানায়, গত ৪ জুন রাত ১০ টায় নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারী দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি’র টহলদল সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এসময় সশস্ত্র চোরাকারবারী দলের গুলিতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়।

বিজিবি আরও জানান, একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারীরা ফায়ার করতে করতে রাতের অন্ধকারে নাফ নদী দিয়ে মায়ানমার সীমান্তের ভিতরে চলে যায়।

বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দু’জন রামু সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

Tag
আরও খবর