জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

“কক্সবাজারে পরিবেশ ধ্বংস বরদাস্ত করা হবে না” – জেলা প্রশাসক

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের সভাপতিত্বে কক্সবাজার জেলা জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়।


এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, কক্সবাজারে দরিদ্র বা নিরহ মানুষ পরিবেশ ধ্বংসে জড়িত নয়। পরিবেশ ধ্বংসের মুল হোতারা হচ্ছে প্রভাবশালী মহল। প্রভাবশালীরাই মূলত কক্সবাজারের পরিবেশ ধ্বংস করে যাচ্ছে। পরিবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স প্রশাসন। পরিবেশ ধ্বংস কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,সিভিল সার্জন, কক্সবাজার এর প্রতিনিধি ডা. মহিউদ্দীন আলমগীর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব , আবুল হাশেম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,নেকম এর উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমানক, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু সহ পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মী।

এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল আমিন।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৫৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের শহীদস্মরণী সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শেষ হয় এই বর্ণাঢ্য র‍্যালি।


Tag
আরও খবর