জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


রোববার (২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।


র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।


গ্রেফতার ডাকাতরা হলেন— কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. ফেরদৌস, কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মৃত শামসুল আলমের ছেলে মিজানুর রহমান, মধ্যম নতুন বাহার ছড়ার মো. আজিজের ছেলে মো. ইসমাইল প্রকাশ শতাব্দী, দক্ষিণ ঘোনার পাড়ার মৃত আবুল কালামের ছেলে মো. সোলাইমান বাচ্চু ও লাইট হাউজ এলাকার আবদুর রহিমের ছেলে মো. ফয়সাল। এসময় দুটি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।


র‌্যাব-১৫ জানিয়েছে, গ্রেফতাররা চিহ্নিত ডাকাত সদস্য।


অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রশস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে মামলা করে গ্রেফতারদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর