জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় আপন চাচাকে কোপালো ভাতিজারা : জমি দখলের চেষ্টা

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের জেরে আপন চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছে ভাতিজারা, এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।


রোববার (২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কাশিয়ার বিলের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃত দেলোয়ার হোসেনের বড় পুত্র সিরাজুল কবির ও ছোট পুত্র সৈয়দ আলমের দুই পরিবারের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জানা গেছে, সৈয়দ আলম কে নিজের বসতভিটা থেকে উচ্ছেদ করতে সিরাজুল কবিরের ইন্ধনে তাঁর তিন পুত্র রেজাউল করিম মিন্টু, এনামুল কবির টিপু ও হেলাল উদ্দিন সহ ৬/৭ জনের একটি দল অতর্কিত অবস্থায় হামলা চালায়।


হামলার একপর্যায়ে ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সৈয়দ আলম, পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এসময় আহত অন্যরা হলেন, সৈয়দ আলমের স্ত্রী রেহেনা বেগম, দুই পুত্র জাবেদুল হোসাইন জিশান ও মুজিবুর রহমান।


সৈয়দ আলমের পুত্র মুজিবুর রহমান জানান, "সামাজিক বিচারের মাধ্যমে সম্পত্তি সমবন্টন হলেও আমাদের অংশ দখলে নিতে বারবার হামলা চালাচ্ছে চাচা ও তার সন্তানেরা। আমরা জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।”


এঘটনা সৈয়দ আলম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৫/৬ জন কে অজ্ঞাত আসামী করে উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন।

অভিযুক্ত সিরাজুল কবিরের বড় পুত্র রেজাউল করিম মিন্টুর মুঠোফোনে বারবার কল করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।


অভিযোগের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসাইন জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর