জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়া-পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত ৩৬ ঘণ্টার মধ্যে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।


রোববার (২ জুন) দুপুরে চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অসাবধানতা বশত পুকুরে ডুবে আরুয়া নামে দুই বছরের এক কন্যা শিশু মারা যান। মারা যাওয়া শিশু আরুয়া চকরিয়া পৌরসভা ৭নম্বর ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোবারক হোসেনের মেয়ে।


ঘটনার দিন রোববার সন্ধ্যায় স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।



অপরদিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৪), একই ইউনিয়নের মো. আবু ওমরের দুই বছরের শিশু ছেলে ও সিজাত মনিরা (৩) নামে চার শিশুর মৃত্যু হয়েছে।



মারা যাওয়া শিশু কন্যা জান্নাতুল মাওয়া পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকার জহিরুল আলমের মেয়ে এবং তার নাতনি সিজাত মনিরা একই উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী গ্রামের বেলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।


চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত ৩৬ ঘণ্টার মধ্যে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু বিষয়টি সবার হৃদয়ে নাড়া দেয়। পরিবারের মাঝে চলছে শোকের মাতম। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Tag
আরও খবর