জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উপজেলা পরিষদ নির্বাচন: টেকনাফে বিজয়ী হলেন যারা

তৃতীয় ধাপের অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের টেকনাফে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাফর আহমদ। তিনি এর আগেও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


টেকনাফ উপজেলার মোট ৫৯ কেন্দ্রে জাফর আহমদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৩ শত ৬৭ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৯ শত ১ ভোট। মোটরসাইকেল প্রতীক দিদার মিয়া পেয়েছেন ২ হাজার ১শত ৩৩ ভোট।


পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে সরওয়ার আলম। তার প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৩৫ । নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মাওলানা রফিক উদ্দিন পেয়েছেন ৩৫ হাজার ১শত ৫৪ ভোট, চশমা প্রতীক নিয়ে আবু ছিদ্দিক আবু পেয়েছেন ১৬ হাজার ১শত ৯২ভোট।


মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন ফুটবল প্রতীক নিয়ে মর্জিনা আক্তার সিদ্দিকী। তার প্রাপ্ত ভোট ৬১ হাজার ৪শত ১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে তাহেরা আক্তার পেয়েছেন ১৮ হাজার ৩শত ৮৪ ভোট, কলস প্রতীক নিয়ে গোলাপজান আক্তার পেয়েছেন ১০ হাজার ৯৩ ভোট।


নবনির্বাচিত টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, এবারের নির্বাচনে বিএনপি দলীয় সিদ্ধান্ত মতে নির্বাচন বর্জন করলেও জনগণের চাপে আমি প্রার্থী হয়েছি এবং আল্লাহর রহমতে বিজয়ী হয়েছি। পেকুয়াকে একটি সন্ত্রাস ও শান্তির নগরী গড়ে তুলতে পেকুয়াবাসীর সহযোগিতা কামনা করছি।



টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, টেকনাফের ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন অত্যান্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।


এদিকে বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ যেতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রাতে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী লিখিতভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।


টেকনাফ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ইভিএম এর বক্সসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হলেও বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ যেতে পারেননি। তাঁরা ঘাট থেকে ফেরত এসেছেন।

উল্লেখ্য, সেন্টমার্টিনদ্বীপ একটিমাত্র কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৩ জন। তম্মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং মহিলা ভোটার ১ হাজার ৮৫৫ জন।

Tag
আরও খবর