জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় ভোটগ্রহণ চলছে: নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়ায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। নারী ভোটারের উপস্থিতি বেশ লক্ষণীয়।


সকাল থেকে উখিয়ার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। প্রথমবার ইভিএম-এ ভোট দিতে পেরে উচ্ছ্বসিত হতে দেখা গেছে সাধারণ ভোটারদের। প্রথমবার ইভিএম-এ ভোট দেওয়ার প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ।


কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৯৫ বছর বয়সী খুইল্লা মিয়া। তিনি প্রথমবার ইভিএম-এ ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে বলেন, জীবনে অনেকবার ভোট দিয়েছি। কিন্তু শেষ বয়সে এসে এবারই প্রথম ইভিএম-এ ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে গিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা তরুণ ভোটার নোমান বলেন, স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছি। পরিবারের বাকিরাও ভোট দিতে এসেছেন। রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্রে ভোট দিতে এসে লাইলা বেগম বলেন, ঝামেলা ছাড়াই ইভিএম-এ ভোট দিতে পেরেছি।পালংখালীর ৪নং ওয়ার্ডের সদস্য মুফিদুল আলম সিকদার বলেন, আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসছেন সাধারণ মানুষ।রাজাপালংয়ের ৯নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন বলেন, দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে ৩০০ মতো ভোট কাস্টিং হয়েছে।পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্টো বলেন, বালুখালী উচ্চবিদ্যালয়-কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটার উপস্থিতি খুবই ভালো।চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস মার্কা) ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী (মোটরসাইকেল মার্কা)।এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (টিউবওয়েল মার্কা), উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী (তালা মার্কা), উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু (মাইক মার্কা), উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী (চশমা মার্কা) ও জামায়াত নেতা মাওলানা গফুর উল্লাহ (বই মার্কা)।


এ ছাড়াও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন— বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবী (কলসি মার্কা), সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার (হাঁস মার্কা) ও সানজিদা আক্তার মায়া (প্রজাপতি মার্কা)।


Tag
আরও খবর