জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় ইভিএমের নামে প্রার্থীদের প্রলোভন দেখাচ্ছে প্রতারকচক্র! নেই জালিয়াতির সুযোগ

কোটি টাকা চুক্তি করলেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফল পালটে ফেলা যাবে! এমন মিথ্যে প্রলোভন দেখিয়ে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের অর্থ হাতিয়ে নিতে সক্রিয় একটি প্রতারক চক্র।

পদভেদে গুণতে হবে ৫০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ এবং নির্বাচনের আগে অগ্রিম পরিশোধ করতে হবে কমপক্ষে ২০ লাখ টাকা, মুঠোফোনে এমন প্রস্তাব পেয়েছেন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থী।

নাম প্রকাশ না করার শর্তে ঐ প্রার্থী জানান, ” ইন্টারনেটের একটি নাম্বার থেকে হঠাৎ একটা কল আসে এবং প্রস্তাব দেওয়া হয় তিনি আমাকে টাকার বিনিময়ে ভোটে জেতাবেন। ইভিএমে কখনোই জালিয়াতি সম্ভব নয়, আমি বুঝতে পেরেছি এটা একটা প্রতারক চক্র।”

২৯ মে (বুধবার) সকাল ৮ টা থেকে ৪ টা ইভিএমে প্রথমবারের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিবেন উখিয়ার প্রায় দেড় লক্ষ ভোটার।

নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, ইভিএমে কারসাজির কোনো সুযোগ নেই এবং প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলা হয়েছে প্রার্থীদের।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ” সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, কোন ভাবেই ইভিএমে কারসাজি করা সম্ভব না। ”

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর নির্বাচনের পরিবেশ বিশৃঙ্খলামুক্ত রাখতে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন বলেন, ” প্রশাসনের স্ট্রাইকিং ফোর্স ৬২ কেন্দ্রে ভোটদানের পরিবেশ নির্বিঘ্ন করতে মাঠে থাকবে। কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবেনা।”

চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag
আরও খবর