জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রচারণা শেষ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন কাল, উখিয়া উপজেলা নির্বাচনে মোটরসাইকেল আনারসের লড়াই

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে প্রচার প্রচারনা শেষে চলছে ভোট গ্রহনের প্রস্তুতি। রাত পোহালেই আগামীকাল ২৯ মে বুধবার বহুল কাংখিত সেই ভোট। কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও গতকাল ২৭ মে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী বীর উত্তম জাফর আলম চৌধুরী। বর্তমানে একে অপরের মুখোমুখি তীব্র প্রতিদ্বন্দ্বিতার রয়েছে ২ জন প্রার্থী। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী অপর জন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও প্রবীন আওয়ামী লীগ আবুল মনসুর চৌধুরী। এছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ লড়ছেন ৮ জন।সব মিলিয়ে মোট ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এদিকে শুরুর দিকে নির্বাচনকে ঘিরে তেমন উৎসাহ উদ্দীপনা দেখা না গেলেও, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসাহ বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে। চায়ের চুমুকে চুমুকে নির্বাচনী আলোচনা জমে উঠছে। চলছে হিসাব-নিকাশ এবং নানা জল্পনা কল্পনা ও সমীকরণ। 


অপরদিকে তোড়জোড় করে প্রচারণার শেষ মুহূর্তে মাঠে চষে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। উপজেলার পাঁচ ইউনিয়নের গ্রামে গ্রামে ও পাড়া-মহল্লায় দিনরাত ভোটারের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি ভোটারদেরকে কাছে টানতে নানা প্রতিশ্রুতির ঝুড়ি ছুঁড়ে দিচ্ছে প্রার্থীরা।


প্রথম দিকে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের লড়াইকে কেউ কেউ একতরফা ভাবলেও, সেই পরিবেশ এখন ঘোলাটে হয়ে ভোটের মাঠে নতুন পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ হিসেবে অনেকে ইঙ্গিত করছেন, গেল বৃহস্পতিবার (২৩ মে) উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর মৃত্যু এবং জাহাঙ্গীর কবির চৌধুরী ও প্রয়াত অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর মধ্যকার পারিবারিক ইস্যু ও রাজনীতির মাঠে অতীতের বোঝাপড়ার বিষয়বস্তুকে; বলা হচ্ছে মূলত এর পরই নতুন করে সমীকরণ মেলাতে হচ্ছে। এসব কথা এখন সাধারণ মানুষের মুখে মুখে। তাছাড়াও উপজেলার বৃহৎ একটি ভোট ব্যাংক আবুল মনসুর চৌধুরীর মোটরসাইকেল মার্কার পক্ষে মাঠে নামার ইঙ্গিতে লড়াই এখন হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে। অনেকেই মনে করেছেন এবারের নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে নীরব ভোট বিপ্লব ঘটতে পারে। 


 মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী সরে দাঁড়ানোর ঘোষণা আসায় শেষ মুর্হূতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২জন প্রার্থীর মধ্যেই থাকবে প্রতিদ্বন্দ্বিতা— উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস মার্কা) ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরীর (মোটরসাইকেল মার্কা) মধ্যে।


অবশ্য আলোচনার টেবিল গরম করা ভোট-বিশ্লেষকরা বলছেন, এখানে কেউ কারও চেয়ে কম নয়। উভয়প্রার্থী নিজেদের সমর্থক নিয়ে ভোটারের কাছে ছুটছেন এবং ভোট কামনা অব্যাহত রেখেছেন।


নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস মার্কা)। তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন আগেই।

 কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী (মোটরসাইকেল মার্কা)। বিএনপি থেকে কোনো প্রার্থী না হওয়ায় নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।


উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (টিউবওয়েল মার্কা), উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী (তালা মার্কা), উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু (মাইক মার্কা), সাবেক ছাত্রলীগ নেতা ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গফুর চৌধুরী (চশমা মার্কা) ও জামায়াত নেতা মাওলানা গফুর উল্লাহ (বই মার্কা)।


এ ছাড়াও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবী (কলসি মার্কা), সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার (হাঁস মার্কা) ও সানজিদা আক্তার নূরী (প্রজাপতি মার্কা)।


সাধারণ ভোটাররা বলছেন, এবার দলীয় প্রতীক না থাকায় যার যার প্রছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। নেই দলীয় প্রভাব, নেই কোনো বাধ্যবাধকতা। তবে বিএনপি নির্বাচনে না এলেও দেখা গেছে বিএনপির বেশকিছু নেতাকর্মী বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা করছেন।


উখিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলা নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি চলছে। 


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলায় মোট এক লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন; মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি; তার মধ্যে স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি।


প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন উখিয়া উপজেলা বাসী।

Tag
আরও খবর