জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জেলার তিন উপজেলায় ভোট কাল, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ভোটগ্রহণ হবে আগামীকাল বুধবার। গতকাল মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে কক্সবাজার জেলায় ৩ টি উপজেলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে জেলার সবকটি উপজেলা নির্বাচন।

এরই মধ্যে ভোটগ্রহণের সবধরনের প্রস্তুতি সারছেন নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানে হয়েছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল থেকেই ইভিএম মেশিন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংদের স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত করা হয়েছে।

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৫জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮২৬ জন। ৬৪ টি ভোটকেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষ রয়েছে।

উখিয়া উপজেলাায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন এবং নারী ভোটার ৭৩ হাজার ১৪ জন। ৬২ টি ভোটকেন্দ্রে ৩৫৫ টি কক্ষ রয়েছে।

উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে  ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৭৫ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭২৬ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৬০ টি।

আগামীকাল ২৯ মে ইভিএমে এ তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর