জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কাল নির্বাচন! এখনো সরঞ্জাম পৌছায়নি সেন্টমার্টিন

রাত পোহালে ভোট যুদ্ধ শুরু হবে টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়নে। প্রার্থীদের মিশিল মিটিং শেষ হয়েছে গতকাল। এখন ভোট দেওয়ার আশায় ভোটাররা।


অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে আটকা পড়েছে টেকনাফে আশ্রয় নিতে আসা প্রায় ৪ শতাধিক সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা। তারাও চাই ভোট দিতে। কিন্তু আবহাওয়া খারাপ। যেতে পারছে না নিজ এলাকায়।

সেন্টমার্টিন দক্ষিণ পাড়ার এক বাসিন্দা আব্দু শুক্কুর বলেন, টেকনাফে আটকা পড়েছি প্রায় ১ সপ্তাহ হয়েছে। হোটেলে থাকা খাওয়ার মধ্যে সব টাকাই শেষ। দ্বীপে যেতেও পারছি না৷ একটা প্রার্থীও আমাদের দ্বীপের মানুষের খোঁজ খবর নেইনি।

আরেক বাসিন্দা আবু তালেব বলেন, ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিনের প্রায় ৭৫টি বোট মাঝিমাল্লাসহ টেকনাফে আটকে আছে প্রায় ১ সপ্তাহ ধরে। তারা কি খাচ্ছে? কোথায় থাকছে? কেও দেখতে আসেনি। অন্তত ৪ শতাধিক দ্বীপের মানুষ টেকনাফে কষ্টে রয়েছে। উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কোনো প্রার্থী একটি বারের জন্যও আমাদের খোঁজ খবর নেইনি। বড়ই দুঃখের সাথে বলতে হচ্ছে - তারা সুসময়ে বুকে নেই আবার দুঃসময়ে লাথি দেই।


নির্ধারীত তারিখ ২৯ মে ২০২৪ ইং বুধবার টেকনাফ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ তারিখ সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচনীয় সরঞ্জামসহ ভোট গ্রহণকারী অফিসারগণ নিজ নিজ কেন্দ্রে যেতে দেখা যায়।


এখইভাবে ২৮ তারিখ সকাল ১০ ঘটিকার সময় ভোট গ্রহণের সরঞ্জামাদিসহ সেন্টমার্টিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ দমদমিয়া ঘাঠে অবস্থান করেন। কিন্তু বৈরি আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় আর যেতে পারেননি সেন্টমার্টিন নির্বাচনীয় টিম।


সকাল ১১ টার দিকে নির্বাচনীয় টিম বাংলাদেশ কোস্ট গার্ডের একটি হাইস্পিড বোটে টেকনাফ নাফ নদী মোহনা পর্যন্ত আবহাওয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায়।

ফিরে এসে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বাতেন সোহেল বলেন, নাফ নদীর মোহনা পর্যন্ত গেলাম। কিন্তু তারপর থেকে দেখলাম সমুদ্রের অবস্থা ভয়াবহ। এই মুহূর্তে এই উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দেওয়া মারাত্মক জীবন ঝুঁকি রয়েছে।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম তার ফেইসবুকে এক কমেন্টে লিখেন-সেন্টমার্টিন এর আবহাওয়ার উপর নির্ধারণ করে নির্বাচন পিছিয়ে দেওয়া খুবই জরুরী।


টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বলেন, সমুদ্র খুবই উত্তাল। আপাতত সেন্টমার্টিন যাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার উপকূলে এখনো ৩ নং সংকেত রয়েছে। আগামীকাল ২৯ মে টেকনাফ উপজেলা নির্বাচন। জাতীয় স্বার্থে স্বস্ব ভোট কেন্দ্রে যাওয়া দরকার। কিন্তু হঠাৎ বৈরি আবহাওয়ার সৃষ্টি। কোস্ট গার্ডের সী ব্যাচেলে করে যাওয়া যাবে। তবুও আগামীকাল ভোর সকালে ওয়েদারের পরিস্থিতি দেখে সেন্টমার্টিনের বিষয়টি উর্ধ্বতম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

Tag
আরও খবর