জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় আনসার সদস্যদের টাকা দিয়ে নিতে হলো ভোটের ডিউটি

কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের ডিউটি দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা আনসার ও ভিডিপির কর্মরত দলনেতাদের দিয়ে সিন্ডিকেট করে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে কয়েক লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রশিক্ষক ও উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিনের বিরুদ্ধে।


আগামী ২৯ মে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৬২টি ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন জন্য ৬২টি প্লাটুন নির্ধারণ করা হয়েছে৷ প্রতিটি প্লাটুনে ১৩ থেকে ১৫ জন সদস্য৷ ৬২টি প্লাটুনে মোট ৮৩০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন৷ এই সদস্যদের নিয়োগ দেওয়ার লক্ষ্যে যাচাই-বাছাই শেষে আনসার সদস্যদের তালিকা তৈরি করা হয়। এর আগে নেওয়া হয় ঘুষ। গতকাল রোববার উপজেলার ৫টি ইউনিয়নের বেশকয়েকজন আনসার সদস্যের সঙ্গে কথা বলে ঘুষ নেওয়া বিষয়ের সত্যতা পাওয়া যায়। এই সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাচনে যাঁরা ডিউটি করবেন তাঁদের অধিকাংশ সদস্যকে ৮০০ থেকে ১ হাজার টাকা দিতে হয়েছে। অর্থাৎ প্রতি প্লাটুন থেকে ৬ হাজার থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।


অভিযোগে আরও উল্লেখ্য করেন, এসব টাকা প্লাটুন প্রধান থেকে মোবাইল ব্যাংকিং বিকাশ ও সরাসরি ক্যাশ টাকা সংগ্রহ করছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আনসার (গার্ড) হিসেবে দায়িত্বরত নজরুল ইসলাম৷ তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মাঝেমধ্যে অফিস যায় অফিস পরিষ্কার করার জন্য এবং স্যারকে সহযোগিতা করার জন্য৷ বিকাশে টাকার নেওয়ার বিষয়ে অস্বীকার করেন এবং তিনি দাবি করেন আমি কোনো অনিয়মের সাথে সম্পর্ক নেই বলে মোবাইল কেটে দেন৷


নাম প্রকাশ না করার শর্তে আনসারের এক প্লাটুন কমান্ডার বলেন, আমি একটি প্লাটুন দিতে ঘুষ হিসেবে ৮ হাজার টাকা দিতে হয়েছে৷ আমি এমন ঘুষ দিয়ে আর কোনো সময় আনসারের ডিউটি নিয় নাই৷ অফিস খরচ বলে টাকাগুলো সংগ্রহ করছেন।


আনসার সদস্য (গার্ড) নজরুল ইসলামের একটি কল রেকর্ড বলতে শুনা যাচ্ছে, "অন্যান্য কমান্ডার রুকিয়া ম্যাডাম ৬ হাজার টাকা দিয়েছে, ৫ হাজার টাকা নই তুমি যতটুকু পার ব্যবস্থ করে দাও কারণ আগামীকাল কক্সবাজার চলে যাবো ফাইনাল লিস্ট করতে৷"


এদিকে বিষয়টি উপজেলা প্রশিক্ষক ও উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন জানান, উখিয়া উপজেলায় ৬২টি প্লাটুনের মধ্যে ৮৩০ জন আনসার সদস্য নেওয়া হয়েছে৷


প্লাটুন থেকে ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন আমি ব্যস্ত আছি, জসিম উদ্দিন চৌধুরী উস্তাদ আছে, উনি ডাক দিলে সন্ধ্যায় এসে কথা বলিয়েন৷ ঘুষ নেওয়ার বিষয়ে আমি জানি না বলে ফোন কেটে দেন৷


কক্সবাজার আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উখিয়া উপজেলায় দুদিন পরীক্ষা নেওয়ার পরে আনসার সদস্যদের নেওয়া হয়েছে, যদি কেউ টাকা নেয় তাহলে আমাকে ফোন করতে বলবেন। যে বাছাইয়ের দিন উপস্থিত থাকবে তাকে ডিউটি দিতে বাধ্য৷ ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ওই প্রশ্ন এড়িয়ে যান৷

Tag
আরও খবর