জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

হত্যা মামলায় একজন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড, একইসাথে এক লক্ষ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ মে) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। কক্সবাজার জেলা জজ কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত আসামী হলো : কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার কামরুল হাসান ছোটন। অপরদিকে, নিহত গৃহিণী ইয়াছমিন আক্তার হচ্ছে দন্ডিত আসামী কামরুল হাসান ছোটনের বড় ভাই সাহাবউদ্দিনের স্ত্রী। অর্থাৎ হত্যাকারী ও নিহত মহিলা পরস্পর দেবর-ভাবী।

কক্সবাজার জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা রাষ্ট্রপক্ষে এবং অ্যাডভোকেট নাছির উদ্দিন আসামী পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ :

কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার কামরুল হাসান ছোটন তার ভাবী ইয়াছমিন আক্তারের জিম্মায় প্রতিবেশী হোছনে আরা থেকে স্টাম্প দিয়ে ৫০ হাজার টাকা ধার নেন। ধার করা টাকা ফেরত দিতে কামরুল হাসান ছোটনকে চাপ দিলে ইয়াবা টেবলেট ব্যবসায়ী কামরুল হাসান ছোটন ২০১৯ সালের ২৯ জুন দুপুর আড়াইটার দিকে ইয়াছমিন আক্তারের বাড়িতে প্রবেশ করে ইয়াছমিন আক্তারকে লাটি দিয়ে পিটিয়ে গুরতর আহত করে। পরে শ্বাসরোধ করে তিন সন্তানের জননী ইয়াছমিন আক্তারকে হত্যা করে।

এ ঘটনায় ইয়াছমিন আক্তারের ভাই নুরুল হুদা বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার চকরিয়া থানা মামলা নম্বর : ০৩, তারিখ : ০২/০৮/২০১৯ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৩৬৭/২০১৯ (চকরিয়া) এবং এসটি মামলা নম্বর : ১০৩৫/২০২০ ইংরেজি। এ ঘটনায় মামলার আসামী কামরুল হাসান ছোটন তার ভাবী ইয়াছমিন আক্তারকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় আত্মস্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

বিচার ও রায় :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে

মামলাটি চার্জ (অভিযোগ) গঠন করে বিচারকার্য শুরু করা হয়। মামলাটিতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে তাদের জেরা, নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা, আলামত প্রদর্শন, আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায়ের জন্য সোমবার দিন ধার্য করা হয়। রায় প্রচারের দিনে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ আসামী কামরুল হাসান ছোটনকে ফৌজদারী দন্ড বিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদণ্ড, একইসাথে এক লক্ষ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Tag
আরও খবর