জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন চট্রগ্রাম ও কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম. পি।

সোমবার (২৭ মে) মন্ত্রীর একান্ত সচিব মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামে উপস্থিত হয়ে ১১.৫০ টায় র‍্যাব-৭ আয়োজিত জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। সেখান হতে দুপুর আড়াইটায় নেভাল হেলিপ্যাড চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর একইদিন বিকেল সাড়ে ৩টার সময় কক্সবাজার উপস্থিত হবেন তিনি। রাত সাড়ে ৮ টায় কক্সবাজার সার্কিট হাউজে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিবেন তিনি।

পরের দিন শুক্রবার সকাল ১১ টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন মন্ত্রী। এরপর সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

এ সফরে মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) সফরসঙ্গী হবেন।

Tag
আরও খবর