জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার সমুদ্র সৈকতে “ঘূর্ণিঝড় বিলাস”

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। প্রথমে দেখে বুঝার উপায় নেই এখানে কোন দুর্যোগ চলছে। হাজারো পর্যটক এবং স্থানীয়রা নেমে পড়েছে সৈকতে। তাদের বাঁধা দিচ্ছে লাইফগার্ড এবং বিচ কর্মী। কিন্তু কে শুনে কার কথা! তাদের সাথে যেন চোর-পুলিশ খেলা চলছে। যেনো আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৯ নং মহাবিপদ সংকেত কিছুই না তাদের কাছে।

রোববার (২৬ মে) সকাল থেকে সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তাদের বারবার মাইকিং এবং বাঁশি বাজিয়ে সতর্ক করলেও মানছে না কোন বাঁধা।

তাদেরই একজন মুন্সিগঞ্জ থেকে আসা পর্যটক ওসমান আলী বললেন, মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘূর্ণিঝড়ে সাগরের উত্তাল ঢেউ দেখে ঘরে বসে থাকতে পারিনি। তাই কক্সবাজার চলে এলাম ঘূর্ণিঝড় দেখতে। খুবই ভালো লাগছে।

এই পর্যটককে নিরাপত্তার বিষয়ে জিজ্ঞেস করতেই কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে বলেন, আমরাতো সতর্কতা অবলম্বন করেই সমুদ্র নেমেছি। আপনাদের কি সমস্যা। আমরা নিরাপদে ভ্রমণ করছি। আমরা বুঝবো বাকিটা।

ঢাকার গুলশান বাটারা থেকে ঘুরতে আসা আরেক পর্যটক ইসহাক গাজী বলেন, আমরাতো ১০ দিন আগে থেকে পরিকল্পনা করে কক্সবাজারে ঘুরতে এসেছি। এই অবস্থা হবে সেটাতো জানি না। আমরা তিনদিনের পরিকল্পনা নিয়ে এসেছি। আমরা ঘূর্ণিঝড়ে পড়ে গেছি। এখন সমুদ্র দেখতে আনন্দ লাগছে আবার ভয়ও লাগছে।

বিষয়টি নিয়ে সিনিয়র লাইফগার্ড রশিদ আহমদ বলেন, আমরা একপাশ থেকে তুলে দিলে অন্যপাশ থেকে আবার পর্যটকরা নেমে পড়ছে। আবার স্থানীয়রাও ঘূর্ণিঝড় দেখার জন্য সমুদ্র আসছে। আমরা হিমশিম খাচ্ছি। বিচ কর্মীরাও কাজ করছে কিন্তু কেউ পেরে উঠছি না। যেন আমাদের সাথে চোর-পুলিশ খেলা হচ্ছে।

বীচ কর্মী শফিউল আলম বলেন, আমরা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা অনুযায়ী মাইকিং করে যাচ্ছি। সকলকে সামুদ্র সৈকত এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলছি। কিন্তু অনেকেই এ নির্দেশনা মানছে না।

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিস্থিতি দেখতে এসে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এবিষয়ে বলেন, আমরা সৈকতের কিটকট, জেটস্কি, বিচবাইকসহ সকল সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছি। সৈকত এলাকা ছাড়ার জন্য ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী, লাইফগার্ড কাজ করছে। এছাড়া পর্যটকদেরও অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এদিকে ব্যাস্ত রাখবেন না। আমাদের পুরো জেলার মানুষের জন্য কাজ করতে হচ্ছে। আপনারা দয়া করে নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।

Tag
আরও খবর