জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চেয়ারম্যানের মৃত্যু : উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বৃহস্পতিবার (২৩) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


উপজেলার বর্তমান চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২৯ মে অনুষ্ঠেয় উখিয়ার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাইকিং-প্রচারণা বন্ধ রেখেছেন প্রার্থীগণ।


উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গফুর উল্লাহ জানান, উখিয়ার গণমানুষের প্রতিনিধি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে জনপদে শোকের ছায়া নেমে এসেছে। এ অবস্থায় ভোটের প্রচার-প্রচারণা বন্ধ রাখা হয়েছে। মরহুমের জানাজা ও দাফন-কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত মাইকিং বন্ধ রাখা হবে।


এদিকে মরহুমের জানাজার সময় পরিবর্তন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল (শুক্রবার) বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকাল ৩টায় উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উখিয়া স্টেশন জামে মসজিদসংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।


লিভার জটিলতায় দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে উন্নত চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় বেশ কিছু দিন আগে তাঁকে ভারত থেকে দেশে আনা হয়। এর পরে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। ১ স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান তিনি।

Tag
আরও খবর