জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার-২

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজন সন্ত্রাসী এবং সিকদারপাড়া এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে

র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড উলুচামারী এলাকার

মোঃ রুবেল(২৩) ও একই উপজেলার সিকদারপাড়ার আব্দুল সালামের ছেলে আব্দুল হক।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,বুধবার (২২ মে) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকায় এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আভিযানিক দল টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের উলুচামারি এলাকার মোঃ রুবেল এর বসত ঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ধৃত আসামীকে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে কোন সদুত্তর দিতে পারে নাই এবং টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে তার বসত ঘরের কাঠের লাকড়ীর স্তুপের নিচে মজুদ করে রেখেছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে সর্বমোট ১টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


ধৃত আসামীকে উক্ত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে অস্ত্র আইন মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করেছে। স্থানীয়ভাবে জানা যায় যে, উক্ত ব্যক্তি অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। উপরোল্লিখিত অস্ত্র ও গুলিসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।


এছাড়া অপরদিকে টেকনাফ থানার মামলা নং-৭৯, তাং ২৪/০৩/২০২২, জি আর-২৭২/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ)/২৪১/২৬(১), প্রসেস নং-১৭১৫২/২২ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আব্দুল হক (৪২) কে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সিকদারপাড়া এলাকা গ্রেফতার করতে সক্ষম হয়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত আসামীদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর