জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পর্যটন রাজধানী কক্সবাজার শহরের সুগন্ধা বিচ এলাকা থেকে কিশোর গ্যাং আলম গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। শনিবার (১৮ মে) রাতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হয় তারা।

আটকরা হল- লাইট হাউজ পাড়ার শাহ আলম, পাহাড়তলীর সোহেল (২১), আলীর জাহানের আনোয়ার ইসলাম প্রকাশ সাগর (১৮), পাহাড়তলীর মো. জিহাদ (২১), নুনিয়াছড়ার মো. জসিম উদ্দিন (২০), তৈয়বুল হাসান (২০) ও মনিরের ছেলে রশিদ উল্লাহ (১৯)।

র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আলম গ্রুপের সদস্যরা সুগন্ধা বিচ এলাকায় ডাকাতির পরিকল্পনা করছে। র‍্যাব-১৫ এর একটি চৌকস দল তখন ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতরা পালানোর চেষ্টা করে কিন্তু র‍্যাবের হাতে আটক হয়।

অভিযানকালে আভিযানিক দল রসভার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা বিচ এলাকার বিসমিল্লাহ বিরানি হাউজের উত্তর পশ্চিম পার্শ্বে ঝাউবনের ভিতর পৌঁছালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতদলের সদস্যরা তাদের হাতে থাকা অস্ত্র-শস্ত্র নিয়ে দিক-বিদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সাতজনকে আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জন অন্ধকারে পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে ছুরি, হাতুড়ি, রেঞ্চ, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা আলম গ্রুপের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ অভিযানের মাধ্যমে আলম গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানান র‍্যাব।

Tag
আরও খবর