জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কটেজ জোনে ছুরিকাঘাত করে স্থানীয় পর্যটকের টাকা ও মোবাইল ছিনতাই

কক্সবাজার লাইট হাউজ এলাকার কটেজ জোনের নিসর্গ নামের একটি কটেজে ঢুকে এক স্থানীয় পর্যটককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনাতাই করে নিয়েছে লাইট হাউজ এলাকার এক চিহ্নিত ছিনতাইকারী চক্র। গতকাল শনিবার ১৮ মে বিকালে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাত হওয়া ব্যাক্তি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি ট্যুরিষ্ট পুলিশকে জানানো হয়েছে।


গতকাল ১৮ মে সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত পর্যটক মো: জয়নাল আবেদীন জানান,আমি ঈদগাও জালালবাদ এলাকার বাসিন্দা। মূলত নিসর্গ হোটেলের ব্যবস্থাপক মো: জাহেদ আমার নিটক আত্বীয়। আমি একটি চাকরীর জন্য তার কাছে তদবির করতে আসলে দীর্ঘ আলাপ শেষে তিনি আমাকে রুমে বসিয়ে বাইরে যান। 


এ সময় লাইট হাউজ এলাকার শীর্ষ ছিনতাইকারী মৃত নুরুল ইসলামের ছেলে আকতার কামাল ও সেলিমের ছেলে বাবু অতর্কিতে ঢুকে আমাকে কলার চেপে ধরে টাকা পয়সা যা আছে বের করে দিতে বলে। আমি দেরী করায় তারা আমাকে ছুরি মেরে আমার হাতের আঙ্গুল কেটে ফেলে।


এ সময় আমার পকেটে থাকা ২২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আমাকে লাথি মেরে পালিয়ে যায়। এ সময় আমি চিৎকার করলে জাহিদ দৌড়ে এসে তাদের ধরে ফেলে এ সময় তারা মোবাইলটি ফেলে দিয়ে টাকা গুলো নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে,মৃত নুরুল ইসলাম ও একজন পেশাদার ডাকাত ছিল,তার ছেলে আকতার কামাল,আমিন ,সাইফুল সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও আছে, আকতার কামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬ টি মামলা আছে।


কুখ্যাত ছিনতাইকারি আকতার কামাল এবং বাবু সহ একটি ছিনতাইকারী সিন্ডিকেট প্রায় সময় কটেজ জোনে কোন অপরিচিত লোকজন বা পর্যটক থেকে ছিনতাই করে থাকে। তাদের হাতে সব সময় ছুরি বা দেশীয় অস্ত্র থাকে। কোন কথাবার্তা ছাড়াই তারা মানুষকে ছুরি মেরে দেয়। এসব পেশাদার অপরাধীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন কটেজ জোন এলাকার ব্যবসায়ীরা। ##

Tag
আরও খবর