জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার পিটিআইয়ে প্রশিক্ষণরত শিক্ষিকার মৃত্যু

কক্সবাজারে প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে সদর হাসপাতালে ওই শিক্ষিকা মৃত্যুবরণ করেন।

শিক্ষিকা নাসরিন সুলতানা (৩০) পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারাইয়াকাটা পূর্ব সবজীবন পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের মেয়ে।

মৃত শিক্ষিকার বড় ভাই নাছির উদ্দীন জানান, পিটিআইয়ে প্রশিক্ষণ অবস্থায় অসুস্থ হলে কর্তৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। ডাক্তারদের দেয়া তথ্য মতে আমার বোনের ফুসফুসে কফ জমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখেন। আজ সকালে আমার বোন মৃত্যুবরণ করে।

জানা যায়, ২০২৩ সালে নাসরিন সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে একই বছর জানুয়ারি মাসে উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০২৪ শিক্ষাবর্ষের জানুয়ারিতে বিটিপিটি প্রশিক্ষণের জন্য কক্সবাজার জেলা প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সুপার আবদু রউফ বলেন, শিক্ষিকা নাসরিন সুলতানা অসুস্থ হলে হোস্টেলে অবস্থানরত প্রশিক্ষণার্থী শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান। সকালে তিনি মারা যান। তিনি ২০২৪ শিক্ষাবর্ষে ‘খ’ শাখার রোল নম্বর ৪৯ প্রশিক্ষণার্থী ছিলেন। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিতা বলে পারিবারিক সূত্রে জানা যায়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বারইয়াকাটা সবজীবন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত শিক্ষিকার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে সবজীবন পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Tag
আরও খবর