জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় গ্লোবাল ট্রেনিং সেন্টারে রোহিঙ্গা নিয়ে সেমিনার, ৩২ জন আটক

অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করায় ৩২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালতপাড়া সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, শুক্রবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা প্রশাসনের অনুমতি ছাড়াই কক্সবাজারের উখিয়ায় বহুতল ভবনে সেমিনার করেন রোহিঙ্গারা।


এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ওই ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে একত্রিত হয় রোহিঙ্গারা। ভবনের একটি কক্ষে সকাল থেকে ভিডিও কনফারেন্সে ট্রেনিং ও সেমিনার শুরু করে।


তিনি বলেন, কিন্তু তাদের কাছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা স্থানীয় প্রশাসনের কোনও অনুমতি ছিল না। তাই প্রাথমিকভাবে সেমিনার থেকে ৩২ রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়।


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোহিঙ্গাদের উখিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বৈঠকের কারণ এবং কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে।

Tag
আরও খবর