জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় বিটা’র উদ্যোগে লিংকেইজ সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা’র উদ্যোগে লিংকেইজ সভা অনুষ্ঠিত হয়েছে।


জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO) এর অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা বিটার জেএফ-সিপিআইই প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়।


বৃহস্পতিবার(১৬মে) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।


সভাপতির বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠানের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আমরা প্রতি বছর বহু পরিবারকে প্রদর্শনী প্লট দিয়ে থাকি। যেখানে বীজ, সার-কীটনাশক ও কীটনাশকের বিকল্প ব্যবস্থাপত্র ও দেওয়া হয়। এ ছাড়া কৃষি উন্নয়নের সকল পরামর্শ এ বিভাগ থেকে দেওয়া হয়।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মো: নুরুল আলম মজুমদার বলেন, সরকার যুবকদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কারীগরি শিক্ষায় শিক্ষিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ২২ ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই প্রশিক্ষণ সমূহ আবাসিক ও অনাবাসিক দুই ভাবেই গ্রহণ করার সুযোগ আছে। বিটার উপকারভোগীদের যুব উন্নয়নে সেবা নিয়ে আরো অগ্রগতির জন্য আহবান করেন।


উখিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন বলেন, সরকারি সেবা সীমিত। সেই সেবা যে কোন ভাবে যেন তেন করে দেওয়ার সুযোগ নাই। বিটার সাথে সম্পৃক্ত উপকারভোগী যারা গরু-ছাগল পালন করছেন তাদেরকে সরাসরি রোগা গরু-ছাগল নিয়ে প্রাণী সম্পদ কার্যালয়ে আসার আহবান করেন তিনি।


উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার বলেন, মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। পরনির্ভরশীল হওয়া যাবে না। আপনাদের ভালো কাজ গুলো আমাদের আশেপাশের যুবকদের আরো উদ্বুদ্ধ করবে। সহায়তা প্রাপ্তরা যদি সত্যিকার অর্থে নিজের অবস্থার পরিবর্তন করতে পারেন তাতে নিজের পরিবারের যেমন উন্নতি হবে তেমনি উন্নয়ন সংস্থা গুলোকে তাদের সাফল্য সমূহ দাতা সংস্থা কাছে তুলে ধরতে পারলে উখিয়া উন্নয়ন কাজের পরিধি আরো বৃদ্ধি পাবে। এতে করে সার্বিকভাবে উখিয়াবাসী উপকৃত হবে।


সভায় বিটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেএফ-সিপিআইই প্রকল্পের সমন্বয়কারী মোর্শেদ আলম। সিবিসিপি সমন্বয়কারী মো: দিদারুল আলম, লাইভলীহুড অফিসার মো: আব্দুল আওয়াল সরকার ও বিশাল তালুকদার।

Tag
আরও খবর